বুড়িচংয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় সমাজসেবা দিবস

বুড়িচংয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় দিবসটি উদযাপন করা হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। সভা পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ ইসমাইল।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী সুমন, আবুল কাশেম, শাহাদাৎ হোসেন, কামরুজ্জামান, শর্মিলাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে দারিদ্র বিমোচন সংস্থা ‘পাস’-এর প্রতিনিধি মোঃ কামাল হোসেন, ভরাসার সূর্যোদয় ক্লাব, বুড়িচং অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতি ও সহায়ক উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা সমাজসেবার মাধ্যমে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজসেবার প্রতি আস্থা ও দায়বদ্ধতা আরও জোরদার করার আহ্বান জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️