এবারের বাজেট জনগণের প্রত্যাশার প্রতিফলন-আলতাফ হোসেন চৌধুরী

এবারের বাজেট জনগণের প্রত্যাশার প্রতিফলন-আলতাফ হোসেন চৌধুরী

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র,বাণিজ্যমন্ত্রী ও বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, সরকার ঘোষিত এবারের বাজেট একটি জনবান্ধব বাজেট। এই বাজেট জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে এবং দেশের উন্নয়নকে আরও বেগবান করবে।

‎তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই গ্রামীণ অবকাঠামোসহ বিভিন্ন খাতে দৃশ্যমান উন্নয়ন সাধন করেছে। ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

‎বুধবার (১ জুলাই) সকাল ১১টায় দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বাজেট-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দীপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাইফুল আজম রঞ্জু, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি জেসমিন জাফর এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎সভায় বক্তারা সরকারের বাজেটকে জনকল্যাণমুখী উল্লেখ করে বলেন, নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে এলাকার বিভিন্ন ইউনিয়নে উন্নয়নের গতি আরও বৃদ্ধি পাবে। তারা ইতোমধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্রও তুলে ধরেন।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য জি এম শাহাজাদা, সৈয়দ মনির হোসেন, ফেরদৌস আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎সভা শেষে দুস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে শতাধিক নারীর মাঝে ছাতা বিতরণ করা হয়।

‎এর আগে সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন এবং দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️