বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুমকীতে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর দুমকী উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নজরুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুমকীতে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নজরুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ মুরাদিয়ার নব ডাক্তারের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম স্থানীয়ভাবে পরিচিত একজন নির্মাণ শ্রমিক।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, কাজের ফাঁকে ভবনের পানির মোটর চালু করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন নজরুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক গণকন্ঠ কে বলেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

‎হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নজরুল ইসলামের অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ স্থানীয়দের মাঝে চলছে গভীর শোক।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️