পবিপ্রবিতে শাটডাউন-কম্বাইন্ড ডিগ্রির সমাধান না হলে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি শিক্ষার্থীদের

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে অচলাবস্থা তৈরি হয়েছে

পবিপ্রবিতে শাটডাউন-কম্বাইন্ড ডিগ্রির সমাধান না হলে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি শিক্ষার্থীদের

‎মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে অচলাবস্থা তৈরি হয়েছে। সংকট সমাধানে জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি জানিয়েছে এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা। দাবি না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

‎সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

‎আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে লেভেল–৪, সেমিস্টার–১ এর শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, প্রশাসন নয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করলেও নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেয়নি। তিনি বলেন, ‘কমিটির নির্ধারিত সময় পার হলেও কোনো সমাধান আসেনি। তাই আমরা বাধ্য হয়ে অনুষদ সম্পূর্ণ শাটডাউন করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাধান না এলে আরও কঠোর আন্দোলনে যেতে হবে।

‎তিনি আরও জানান, ভোটাভুটির মাধ্যমে প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দিয়েছে। প্রশাসনের দেরিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

‎সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও দাবি করেন, সম্প্রতি বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘ভিসি স্যার বাইরে থাকায় কমিটির রিপোর্টে দেরি হয়েছে। আশা করছি আগামীকালই রিপোর্ট হাতে পাবো। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ইতিবাচক সমাধান আসবে।

‎উল্লেখ্য, গত ৩১ জুলাই থেকে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন এবং অ্যানিমেল হাজবেন্ড্রি একত্রে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন শুরু করে। গত ৩১ আগস্ট বরিশাল ক্যাম্পাসের এএনএসভিএম অনুষদ শাটডাউন ঘোষণা করা হয়। এরপর থেকে বরিশাল ক্যাম্পাসের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।‎

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️