দুমকিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাই গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

দুমকিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাই গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৫।

‎মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা।

‎সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল ইসলাম শাহীন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন,পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহমাদ কবির,দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন,সজনী  বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস,উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

‎এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। সততা, নৈতিকতা ও সচেতনতার মাধ্যমেই একটি স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️