জলবায়ু অভিযোজনে পবিপ্রবির নতুন দিগন্ত 

রাজধানীর হোটেল বেঙ্গল ব্লুবেরিতে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে “ADM-LAB: Living Labs for Adaptive Delta Management in Bangladesh” শীর্ষক চারটি গবেষণা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান। এ প্রকল্পগুলোর অন্যতম একটি পরিচালনা করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

জলবায়ু অভিযোজনে পবিপ্রবির নতুন দিগন্ত 

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ রাজধানীর হোটেল বেঙ্গল ব্লুবেরিতে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে “ADM-LAB: Living Labs for Adaptive Delta Management in Bangladesh” শীর্ষক চারটি গবেষণা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান। এ প্রকল্পগুলোর অন্যতম একটি পরিচালনা করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশনের (GED) সম্মানিত সদস্য ড. মুঞ্জুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মি. ইয়োরিস ভ্যান বোমেল।

‎পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “এ ধরনের উদ্যোগ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্পগুলো সরকারের বদ্বীপ পরিকল্পনা–২১০০ বাস্তবায়নের পথে কার্যকর সহায়ক হবে।

‎তিনি উচ্ছ্বাস প্রকাশ করে আরও বলেন, “চারটি প্রকল্পের মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প অন্তর্ভুক্ত হওয়ায় আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি।

‎পবিপ্রবি'র এ প্রকল্পে যৌথভাবে কাজ করছে নেদারল্যান্ডসের ওয়াখেনিংগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ (WUR) এবং খুলনা বিশ্ববিদ্যালয়। কনসোর্টিয়ামটির নেতৃত্ব দিচ্ছেন পবিপ্রবির রেজিস্ট্রার ও গবেষক প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন।

‎দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি গবেষক, অধ্যাপক এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকল্পের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং প্রফেসর ড. কামরুল হাসান।

‎অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন, ADM-LAB প্রকল্পের মাধ্যমে বদ্বীপ অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️