দেশের ১ ইঞ্চি মাটিও বিদেশিদের হাতে যেতে দিবো না,স্বাধীনতা দিবসে অঙ্গীকার-বরিশাল রেঞ্জ কমান্ডার

দেশের ১ ইঞ্চি মাটিও বিদেশিদের হাতে যেতে দিবো না,স্বাধীনতা দিবসে অঙ্গীকার-বরিশাল রেঞ্জ কমান্ডার

মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে বরিশালে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের প্রথম প্রহরেই শুরু হয় শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা, যেখানে দেশপ্রেম ও আত্মত্যাগের স্মৃতিতে মুখর হয়ে ওঠে পুরো নগরী।

‎সকাল ৬টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৬টা ৩০ মিনিটে বধ্যভূমি (ত্রিশ গোডাউন), পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।

‎সাথে আরো উপস্থিত ছিলেন, বরিশাল আনসার ব্যাটালিয়ন (৪৪ বিএন) অধিনায়ক মোঃ হাছান আলী, বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম, সহকারী পরিচালক (৪৪ বিএন), বরিশাল সহকারী জেলা কমান্ড্যান্ট, সদর উপজেলা কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষকসহ আনসার ব্যাটালিয়নের সদস্য এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

‎সকাল ৮টায় বরিশাল বেলস পার্কে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। সুশৃঙ্খল কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর প্রদর্শনীতে উপস্থিত দর্শনার্থীরা মুগ্ধ হন। এ কর্মসূচির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরা হয়।

‎রেঞ্জ কার্যালয় সভা কক্ষে মহান স্বাধীনতা দিবসের উপড় প্রামাণ্য চিত্র প্রদর্শন করানো হয় রেঞ্জ কমান্ডারসহ বিভিন্ন পদবীর সদস্য উপস্থিত ছিলেন।

‎রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ মহান স্বাধীনতা দিবসের উপড় বক্তৃতা প্রদান করেন তিনি বলেন,  আজ আমরা গভীর শ্রদ্ধা ও গর্বের সঙ্গে উদযাপন করছি মহান স্বাধীনতা দিবস—২৬শে মার্চ। এই দিনটি আমাদের জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়, যেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে শুরু হয়েছিল আমাদের মুক্তির সংগ্রাম। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের আত্মত্যাগ, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ। মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে সাহস, ঐক্য ও দেশপ্রেমের গুরুত্ব। দেশের  সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমরা সর্বদা প্রস্তুত থাকব।  দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং জনগণের সেবায় আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। আপনাদের এই অবদান জাতি সর্বদা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

‎২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে  বরিশাল জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে রেঞ্জ কমান্ডার তিনজন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে  ক্রেস্ট প্রদান করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধারা তাঁদের জীবনের সাহসিকতা ও সংগ্রামের স্মৃতিচারণ করেন। তাদের আবেগঘন বক্তব্যে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেমের চেতনা জাগ্রত হয়।

‎পরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিভোজে অংশ নেন সকল কর্মকর্তা ও অতিথিবৃন্দ। এতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হয়। মহান স্বাধীনতা দিবসের এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং জাতির ইতিহাস, আত্মত্যাগ এবং গৌরবের স্মারক।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️