পবিপ্রবি উপাচার্যের আইন ও ভূমি প্রশাসন অনুষদ পরিদর্শন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম

পবিপ্রবি উপাচার্যের আইন ও ভূমি প্রশাসন অনুষদ পরিদর্শন

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বুধবার (৬ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন অনুষদ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগ পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

‎পরিদর্শনকালে মাননীয় উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম অনুষদ ও বিভাগের একাডেমিক, প্রশাসনিক এবং অবকাঠামোগত অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক উন্মুক্ত মতবিনিময় সভায় তিনি বলেন, “আইন ও ভূমি প্রশাসন অনুষদ একটি সম্ভাবনাময় একাডেমিক প্ল্যাটফর্ম। এই অনুষদ যেন সময়োপযোগী আইন শিক্ষা, গবেষণা এবং ন্যায়ের পক্ষে চিন্তাশীল নেতৃত্ব গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদই আমাদের সম্মিলিত উন্নয়নের অংশ, আর সেই উন্নয়নে আমি শিক্ষকদের আন্তরিকতা ও উদ্দীপনাকে অত্যন্ত উৎসাহব্যঞ্জক মনে করছি।”

‎তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়ন, গবেষণার সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গঠনে পবিপ্রবি প্রতিনিয়ত অগ্রসরমান। সকল অনুষদ ও বিভাগসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও উদ্ভাবনী চেতনা গড়ে উঠলেই আমরা একটি গ্লোবাল অ্যাকাডেমিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে পারব।

‎অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন উপাচার্য মহোদয়কে স্বাগত জানিয়ে অনুষদের একাডেমিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম। সহকারী অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম মাসুম।মোঃ রহমত সরকার।সহকারী অধ্যাপক সৌদ বিন আলম এবং প্রভাষক আমিনা সরোয়ারসহ অন্যান্য বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

‎এই সৌজন্য পরিদর্শনে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মধ্যে এক নতুন আশাবাদ, অনুপ্রেরণা ও উদ্দীপনার সঞ্চার হয়। মতবিনিময় সভায় উপাচার্য মহোদয়ের দূরদর্শী দিকনির্দেশনা সকলকে ভবিষ্যতের একাডেমিক ও গবেষণা অভিযাত্রায় নব উদ্যমে পথচলার অনুপ্রেরণা জোগায়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️