নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা বরিশাল রেঞ্জ কমান্ডার

বরিশালে ১ হাজার ৬৫৫ টি পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ হাজার ৭৮২ জন সদস্য/সদস্যাকে মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা বরিশাল রেঞ্জ কমান্ডার

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বরিশালে ১ হাজার ৬৫৫ টি পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ হাজার ৭৮২ জন সদস্য/সদস্যাকে মোতায়েন করা হয়েছে।

‎বরিশাল রেঞ্জের পটুয়াখালী জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন। 

‎সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় পটুয়াখালী পৌরসভার শ্রী শ্রী মদনমোহন আখরাবাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, নন্দকানাই সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ দুর্গাপূজা মন্দির এবং শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা মন্দির, ভূরিয়া। পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আনসার বাহিনীর এ কর্মকর্তা।

‎প্রতিটি মন্দির পরিদর্শনকালে তিনি মন্ডপ গুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং সেচ্ছাসেবক কমিটির সদস্যদের কাছ থেকে সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা সংযোজন, বিদ্যুতের বিকল্প হিসাবে জেনারেটরের ব্যবস্থা রাখা এবং শক্তিশালী স্বেচ্ছাসেবক দল রাখার পক্ষে মত ব্যক্ত করেন।

‎মন্ডপ পরিদর্শন কালে রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক পূজা মন্ডপ পরিদর্শন করছি। আনসার বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা মন্ডপে দায়িত্ব পালন করছেন। বরিশাল বিভাগে মোট ১ হাজার ৬৫৫ টি মন্ডপে নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ হাজার ৭৮২ জন সদস্য/সদস্যাকে মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপে ৮ জন। সাধারণ ও গুরুত্বপূর্ণ মণ্ডপে ৬ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তারা ২৪ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর পর্যন্ত ০৯ দিন সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। বরিশাল রেঞ্জের আওতায় ০৬ টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন করা হয়েছে। প্রতিটি টিমে ৬ (ছয়) জন করে সদস্য আছেন, যারা নিয়মিত টহল পরিচালনা ছাড়াও যে কোনো আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবেন। বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের আওতায় প্রায় ২ লক্ষ তরুণকে ইতিমধ্যে গণপ্রতিরক্ষার নতুন ধারায় প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে বাহিনীতে অন্তর্ভূক্ত করা হয়েছে। নব সংযোজিত AVMIS (এভিএমআ ইএস) সফটওয়্যারের মাধ্যমে সকল সদস্যের রেজিস্ট্রেশন ও হালনাগাদ তথ্য যাচাই করে পূজার নিরাপত্তা দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। এছাড়াও পুজা উৎসবে কুচক্রী মহলের গুজব প্রতিরোধ ও সকল অশুভশক্তি মোকাবেলায় দায়িত্বরত আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের জন্য স্মার্টফোন অ্যাপস শারদীয় সুরক্ষা অ্যাপসের রিপোর্ট কার্যক্রম চালু করায় নিরাপত্তা পরিধি বৃদ্ধি হয়েছে।

‎পূজামন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের অধিনায়ক সদন চাকমা, বিভিএম। পটুয়াখালী জেলা কমান্ড্যান্ট শফিকুল ইসলাম, পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ ফরিদ রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ উপজেলা প্রশিক্ষকবৃন্দ।  

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️