চাঁপাইনবাবগঞ্জে এস্কাফ সিরাপসহ যুবক আটক

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে ১ হাজার ১২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ সামি (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
আটককৃত সামি(২১) নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন সোনাপুর এলাকার মৃত বদু আলীর ছেলে
বুধবার (২৬ আগস্ট) রাত ৩টা ৪০ মিনিটে সদর মডেল থানাধীন পৌরসভার রেহাইচর মহল্লায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘরের সামনে এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এসআই ফয়সাল হাসানের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সামিকে আটক করা হয়। পরে তার দেখানো ও শনাক্ত মতে ১ হাজার ১২৫ বোতল কোডিন ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ছাড়া মাদক পরিবহণে ব্যবহৃত সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৭-৮৯২৫) জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় সামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




