চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে ট্রাকচাপায় মোসা. ফাতেমা (১০) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
সংগ্রহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে ট্রাকচাপায় মোসা. ফাতেমা (১০) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ১০ নম্বর ওয়ার্ডের নামোশংকরবাটি চৌমুহনী বাঁশবাড়িয়া মোড়ে ঘটনাটি ঘটে।

নিহত চাঁপাইনবাবগঞ্জ শহরের ৯ নম্বর ওয়ার্ডের রাজারামপুর ফতেপুর ভবানীপুর মহল্লার ইসমাইল হক কালুর মেয়ে ও শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। এদিকে ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ট্রাক ভাঙচুর করে পরে অতিরিক্ত পুলিশ গিয়ে রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ট্রাকটি থানায় নিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত মেয়েটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ও ট্রাকটি জব্দ করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন,পুলিশ মরদেহ উদ্ধার করেছে ও ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️