কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজা জব্দ

কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৯০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, ২২ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯০ কেজি গাঁজা জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা গাঁজা বিধি অনুযায়ী ধ্বংস করা হবে।




