গোমস্তাপুরে মানসিক প্রতিবন্ধীর আত্মহত্যা

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে আলাউদ্দিন (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী আত্মহত্যা করেছে। আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন ভেদাইমারি এক আমবাগানে এই ঘটনা ঘটে।
মৃত আলাউদ্দিন চৌডালা ইউনিয়নের দক্ষিণ ইসলাম গ্রামের মৃত মহসিন আলী টিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,সকালে নাস্তা করে মাঠে যাওয়ার কথা বলে একটি বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। বাসায় ফিরতে দেরি হলে পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে একপর্যায়ে লোকমারফত শুনতে পাই আমগাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান,মৃত আলাউদ্দিন দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। এমনকি পাবনা মানসিক হাসপাতালে একাধিকবার চিকিৎসা নিয়েছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




