চাঁপাইনবাবগঞ্জে মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক মানসিক ভারসাম্যহীন মা

চাঁপাইনবাবগঞ্জে মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ

গোমস্তাপুর প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক মানসিক ভারসাম্যহীন মা। 

শুক্রবার দিবাগত রাতে তিনি এ কন্যা সন্তানের জন্ম দেন।সে রহনপুব ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাহাদুরপাড়া গ্রামের চুরামুনির মেয়ে মৌসুমী। 

শনিবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের দেয়া ফেসবুক স্ট্যাটাস সুত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন জানান,শুক্রবার বিকেলে ওই মানসিক ভারসাম্যহীন মহিলা হাসপাতালে ঘোরাঘুরি করার সময় কর্তব্যরত নার্সরা বিষয়টি বুঝতে পেরে তাকে হাসপাতালে ভর্তি করেন। রাতে তিনি স্বাভাবিকভাবেই কন্যা সন্তানের জন্ম দেন। মা ও শিশুটি ভালো রয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান,মানসিক ভারসাম্য হওয়ায় প্রায় তিনি সন্তানকে রেখে হাসপাতালে বাইরে চলে যাচ্ছেন। হাসপাতালের মহিলা কর্মচারীদের দিয়ে শিশুটির যত্ন নেওয়া হচ্ছে বলে ওই চিকিৎসক জানান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হামিদ জানান, উপজেলা সমাজসেবা অধিদপ্তর বিষয়টি দেখছেন। মানসিক ভারসাম্যহীন ওই মহিলার পরিচয় নিশ্চিত হলে আত্মীয়-স্বজনদের হাতে শিশুসহ তাকে তাদের হাতে তুলে দেয়া হবে। অন্যথায় উপজেলা প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️