গোমস্তাপুরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

গোমস্তাপুরে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে একটি পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়

গোমস্তাপুরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মৃতদেহ পুকুর উদ্ধার করা হয়।

শিশুটির নাম নিশি আক্তার। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের লিপুন আলীর মেয়ে। গত ২২ আগস্ট মায়ের সঙ্গে নানাবাড়ি চাঁড়ালডাঙ্গা গ্রামে বেড়াতে এসেছিল সে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ও স্থানীয়রা জানান, শিশু নিশি আক্তার শনিবার বিকেলে পরিবারের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ি-সংলগ্ন পুকুরে নিশির ভাসমান মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে ওসি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️