গোমস্তাপুরে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে অফিস সহায়ক বরখাস্ত

গতকাল সোমবার প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য পাওয়া গেছে।

গোমস্তাপুরে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে অফিস সহায়ক বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নয়াদিয়াড়ী হাজী ইয়াকুব আলী মন্ডল উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক রজব আলীকে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল সোমবার প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য পাওয়া গেছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মাইনুল ইসলাম তার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে একটি লিখিত অভিযোগ প্রদান করে।

অভিযোগ পেয়ে ইউএনও নিশাত আনজুম অনন্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসাহাক আলীকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেন। গতকাল সোমবার ওই কর্মকর্তা ওই শিক্ষা প্রতিষ্ঠানে তদন্তে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ওই কর্মচারীকে বরখাস্ত করার সুপারিশ করেন।

তার সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান এ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসাহাক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️