গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার পাবে সাড়ে ১২ হাজার কৃষক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে চলতি মৌসুমে কৃষি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন ১২ হাজার ৩০০ কৃষক

গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার পাবে সাড়ে ১২ হাজার কৃষক

গোমস্তাপুর প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে চলতি মৌসুমে কৃষি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন ১২ হাজার ৩০০ কৃষক।

সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন— কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রাকীব উদ্দীন, গানিউল হক, মিঠুন চন্দ্রসহ উপকারভোগী কৃষকরা।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনা বাদাম, মসুর, খেসারি, অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ১২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️