গোমস্তাপুরে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষক আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষককে জেলহাজতে পাঠিয়েছে আদালত

গোমস্তাপুরে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষক আটক

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার  দুই শিক্ষককে জেলহাজতে পাঠিয়েছে আদালত।রোববার তাদের আদালতে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সাব্বির বাবু জানান,গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার দুই শিক্ষক মাদ্রাসার আবাসিক ছাত্রদের যৌন নির্যাতন করে আসছিল।বিষয়টি ছাত্ররা তাদের অভিভাবকদের জানালে তারা শনিবার থানায় অভিযোগ করে। অভিযোগ পেয়ে পুলিশ তাদের শনিবার আটক করে।

আটককৃতরা হলেন:গোমস্তাপুর ইউনিয়নের নজরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোজাহিদুল ইসলাম ও একই ইউনিয়নের মাধাইপুর গ্রামের শুকুরুদ্দিনের ছেলে আলাউদ্দিন। এরা দুইজন ওই মাদ্রাসার শিক্ষক।

এ ঘটনায় দুই শিক্ষার্থীর অভিভাবক শনিবার রাতে গোমস্তাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)রইস উদ্দিন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️