গোমস্তাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ

গোমস্তাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।

চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের কৃষকেরা এই প্রণোদনা পেয়েছেন।

পরে একই স্থানে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা ও উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার লাবনী ও শুভ ভৌমিক, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষিকর্তা ফজলুর রহমানসহ কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, গোমস্তাপুর উপজেলায় এবার ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ কর্মসূচির আওতায় বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও সার দেয়া হচ্ছে। প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাচ্ছেন। উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের সুবিধাভোগী কৃষকের মধ্যে এগুলো তুলে দেওয়া হয়। পর্য়ায়ক্রমে অন্যান্য ইউনিয়ন ও রহনপুর পৌরসভার নির্ধারিত কৃষকদের মধ্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️