গোমস্তাপুরে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন ইউএনও ও মেয়র

গত রবিবার সকালে ওই এলাকার ইসমাইলের বসতবাড়িতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে

গোমস্তাপুরে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন ইউএনও ও মেয়র

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া দুটি বাড়ি পৃথকভাবে পরিদর্শন করেছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা ও রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন।

সোমবার সকালে উপজেলার ক্ষতিগ্রস্ত বাড়ি দুটি পরিদর্শন করেন মেয়র। এর আগে রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী নিশাত আনজুম অনন্যা বাড়ি দুটি পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল।

ক্ষতিগ্রস্তরা জানান, গত রবিবার সকালে ওই এলাকার ইসমাইলের বসতবাড়িতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১টি ছাগল ও দুটি গাভী এবং বসতঘরের আসবাবপত্র পুড়ে যায়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️