গোমস্তাপুরে আসামী ধরতে গিয়ে ৬ পুলিশ সদস্য মারধরের শিকার

গোমস্তাপুরে আদালতের পরোয়ানাভূক্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার

গোমস্তাপুরে আসামী ধরতে গিয়ে ৬ পুলিশ সদস্য মারধরের শিকার

স্টাফ রিপোর্টার গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের পরোয়ানাভূক্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ৬ পুলিশ সদস্য।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে এ ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার নেতৃত্বে সাদা পোশাকের ৬ সদস্যের একটি পুলিশ দল আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানকে আটক করতে গেলে স্থানীয়রা পুলিশ সদস্যদের মারধর করে তাকে ছিনিয়ে নেয়।এ সময় মারধরে তিনিসহ ৫ জন পুলিশ সদস্য আহত হন।

এ সময় লোকজন তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা ভাংচুর করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আহত পুলিশ সদস্যরা রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত)কর্মকর্তা ওসি শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️