নওগাঁয় টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিজয় টিভির মোফাজ্জল হোসেনকে আহ্বায়ক এবং বাংলা টিভি আশরাফুল নয়ন ও এখন টিভির আব্বাস আলীকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনের কমিটির মেয়াদ দুই বছর আগে শেষ হলেও কার্যকরী কমিটির কোনো কার্যক্রম না থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের আহ্বানে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ শহরের একটি হোটেল এর মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোঃ মোফাজ্জল হোসেন।
সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মেঃ কায়েস উদ্দিন, ফরিদুল করিম তরফদার, খন্দকার আব্দুর রউফ পাভেল, আশরাফুল ইসলাম নয়ন, রিফাত হোসাইন সবুজ, সাদেকুল ইসলাম ও এম.আর. রকি প্রমুখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মোফাজ্জল হোসেনকে আহ্বায়ক এবং আশরাফুল ইসলাম নয়ন ও মোঃ আব্বাস আলীকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই আহ্বায়ক কমিটি নওগাঁয় কর্মরত সকল টেলিভিশন সাংবাদিককে ঐক্যবদ্ধ করে শিগগিরই টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।




