নিয়ামতপুরে বিএনপির নব-নির্বাচিত কমিটিকে প্রেসক্লাবের সংবর্ধনা

নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপি’র নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রধান করা হয়েছে

নিয়ামতপুরে বিএনপির নব-নির্বাচিত কমিটিকে প্রেসক্লাবের সংবর্ধনা

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপি’র নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রধান করা হয়েছে। রোববার বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে সংবর্ধনা সভার আয়োজন করে নিয়ামতপুর প্রেসক্লাব। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু।

সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল ইসলাম সেলিম। বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র  নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ইছাহাক আলী সরকার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ডাঃ মো. ছালেক চৌধুরী।

সভায় বক্তারা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ স্বাধীনভাবে কাজ করার আহবান জানান। 

এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত কমিটির যুগ্ম সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা ও জাহাঙ্গীর কবির বাচ্চু, প্রেসক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন শেখ, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, সাংগাঠনিক সম্পাদক এসএম শাহ আলম, দপ্তর সম্পাদক রনজিত মিনজসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।  আলোচনা শেষে নব-নির্বাচিত কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️