নিয়ামতপুরে প্রতিবন্ধী যুবকের পাশে দাঁড়ালেন যুবদল নেতা ইমন
নিয়ামতপুর নওগাঁপ্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুর উপজেলায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা যুবদল নেতা আল ফুয়াদ ইমন। তিনি ব্যক্তিগত উদ্যোগে এক প্রতিবন্ধী যুবকের পাশে দাঁড়িয়েছেন এবং হুইল চেয়ার তুলে দিয়েছেন। এমন উদ্যোগ ভূয়সী প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেছেন প্রতিবন্ধী পরিবারের সদস্যরা।

গতকাল শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকাল ৪টায় উপজেলার শ্রীমান্তপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে প্রতিবন্ধী শ্যামলের বাড়িতে এই হুইল চেয়ার প্রদান করেন আল ফুয়াদ ইমন। এ সময় গ্রামবাসীসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে , উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চান্দইল কামারপাড়া এলাকার ধীরেনের ছেলে শ্যামল। জন্মের পর থেকেই প্রতিবন্ধী শ্যামল। হাঁটতে ও চলতে সমস্যা হয়। এতে অসহায় দরিদ্র বাবা-মা সন্তানের জন্য একটি হুইল চেয়ার ক্রয় করতে পারেননি।
বিষয়টি জানতে পেরে মানবিক দৃষ্টিকোণ থেকে আল ফুয়াদ ইমন এগিয়ে আসেন। নিজ উদ্যোগে শ্যামলকে একটি হুইল চেয়ার উপহার দেন। এতে শ্যামলের পরিবারের মাঝে স্বস্তি ফিরে আসে।
শ্যামলের বাবা বীরেন্দ্র নাথ বলেন, আমরা অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। ছেলের চিকিৎসা ও চলাফেরার জন্য হুইল চেয়ার খুবই প্রয়োজন ছিল, কিন্তু অর্থের অভাবে কিনতে পারছিলাম না। আমরা ইমনের প্রতি অনেক কৃতজ্ঞ।
আল ফুয়াদ ইমন বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব সহায়তা করার চেষ্টা করছি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন বলে জানান তিনি
গ্রামবাসী বলেন, তিনি যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, এমন উদ্যোগ আরও বাড়ুক এবং সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক।




