বেকারত্বমুক্ত ও আলোকিত ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রাথী মাহমুদুল

রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধি :আসন্ন ইউনিয়ন পরিষদকে সামনে রেখে ২ নং গোয়ালা ইউনিয়ন কে একটি বেকারত্ব মুক্ত ও আলোকিত, আধুনিক হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাহমুদুল হাসান। তিনি চেয়ারম্যান পদে প্রাথী হিসেবে ইউনিয়ন বাসীর নিকট দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
এক বিবৃতিতে তিনি জানান, ইউনিয়ন এর তরুন প্রজন্মকে ও তরুন সমাজকে আওতায় এনে বেকারত্বের অভিশাপ দূর করায় তার প্রধান লক্ষ। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করে একটি আলোকিত সমৃদ্ধ গোয়ালা ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে এই ইউনিয়ন কে নিজের উন্নয়ন এ উৎসর্গ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি একটি উন্নয়ন সমৃদ্ধিশীল ইউনিয়ন গড়ে তুলতে বদ্ধপরিকর।




