নওগাঁয় আ:লীগের পরিত্যক্ত কার্যালয়ে চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 

নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের লিফটের ফাঁকা জায়গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নওগাঁয় আ:লীগের পরিত্যক্ত কার্যালয়ে চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের লিফটের ফাঁকা জায়গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (৪ মে) দুপুর ২ টা ৩০মিনিটের দিকে শহরের সরিষাহাটির মোড় এলাকার একটি ৭ তলা ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত যুবক নওগাঁ সদর উপজেলার শহিদুল মোর এলাকার স্থায়ী বাসিন্দা মুছির উদ্দিন এর ছেলে দেলোয়ার হোসেন( ৩৫)।

স্থানীয় জানান দুপুরের দিকে হঠাৎ একটি বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে আছেন।

সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘গত ৫ আগস্ট এই ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ আসে না। দুপুরে হঠাৎ একটি বিকট শব্দ শুনে ভিতরে গিয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবনটির লিফটের তার বা রেলিংয়ের ধাতব বস্তু চুরি করতে গিয়েছিলেন। ৭ তলায় উঠে অসতর্কতাবশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️