নওগাঁয় ঘন কুয়াশায় বাস উল্টে এক জনের মৃত্যু

নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে এক নারীর মৃত্যু

নওগাঁয় ঘন কুয়াশায় বাস উল্টে এক জনের মৃত্যু

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ:নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে নূর বানু (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আরও তিন যাত্রী আহত হয়। নিহত নূর বানু উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টায় উপজেলার পোরশা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিন্দর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, সকাল ৭টায় যাত্রী নিয়ে পোরশা থেকে নওগাঁর উদ্দ্যেশ্যে যাত্রা করেছিলো ওই বাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই নূর বানু মারা যান। আহত হয় বাসে থাকা আরও ৩ যাত্রী। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। বর্তমানে তারা চিকিৎসা নিচ্ছেন

ওসি শাহীন রেজা আরও বলেন,গত ৩ দিন যাবত এ অঞ্চলের সমস্ত এলাকা ও সড়ক ঘন কুয়াশায় ঢাকা। ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️