চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঈদ উপলক্ষে ভিজিএফ চাল পাবে ২ লাখ দরিদ্র পরিবার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল পাবে ১ লাখ ৮৯ হাজার ৮৯৮ জন দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি বা পরিবার। ঈদের আগেই এইসব পরিবারের মধ্যে চাল বিতরণ করা হবে বলে জানা গেছে।
জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা গেছে, এবার সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৫৪ হাজার ৮৬৩ জন কার্ডধারীর জন্য ৫৪৮.৬৩০ মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর জন্য ৪৬.২৫০ মেট্রিক টন, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ৭৩ হাজার ৮৫৫ জন কার্ডধারীর জন্য ৭৩৮.৫৫০ মেট্রিক টন, শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর জন্য ৪৬.২৫০ মেট্রিক টন, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৩৩ হাজার ৮১১ জন কার্ডধারীর জন্য ৩৩৮.১১০ মেট্রিক টন, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর জন্য ৪৬.২৫০ মেট্রিক টন, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের ১৭ হাজার ৪৯২ জন কার্ডধারীর জন্য ১৭৪.৯২০ মেট্রিক টন এবং নাচোল পৌরসভার ৩ হাজার ৮৫ জন কার্ডধারীর জন্য ৩০.৮৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ভোলাহাট উপেজলার ৪টি ইউনিয়নের ৯ হাজার ৮৭৭ জন কার্ডধারীর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৯৮.৭৭০ মেট্রিক টন চাল।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ বলেন— এরই মধ্যে ভিজিএফের চাল বিতরণের প্রস্তুতি শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ জেলায় ঈদের আগেই বিতরণ শেষ করা হবে।




