চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও মোবাইল ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ ও মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিযনের সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও মোবাইল ফোন জব্দ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ ও মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিযনের সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি।

গতকাল সোমবার(৩ নভেম্বর)ভোর বেলা ও সন্ধ্যায় চালানো এই পৃথক দুটি অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ ও ১টি ইঞ্জিন চালিত নৌকা এবং ভারতীয় ৫৪টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবির এক প্রেসনোটে জানানো হয়,৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি মহোদয়ের নির্দেশক্রমে বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামের সাদ্দামের চর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ ও ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করতে সক্ষম হয়।

অপরদিকে ফতেপুর বিওপির বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের হলুদিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৪টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত মদ ও নৌকা শিবগঞ্জ থানায় এবং মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি বলেন: ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নসহ অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু,মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল চোরাচালানের বিরুদ্ধে ৫৩ বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️