চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, গ্রাম আদালতকে আরো কার্যকর ও গতিশীল করতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে তারা গ্রাম আদালত আইন-২০০৬ সম্পর্কে আরো জ্ঞান অর্জন করবেন এবং উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি করবেন। তিনি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের ওপরও গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক বলেন, আমাদের দেশে দিন দিন আদালতে মামলা বাড়ছে কিন্তু সমাধান খুব কম হচ্ছে। তাই আদালতে মামলা করার আগে স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে গ্রাম আদালত কার্যকরী ভূমিকা পালন করে। গ্রাম আদালতে খুব সহজেই মামলা দ্রুত নিস্পত্তির সুযোগ থাকে। অন্য ক্ষেত্রে কোর্টের মামলাগুলো নিষ্পত্তি করতে দেরি হয়ে যায়। গ্রাম আদালতকে আরো গতিশীল করতে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের ভূমিকা অপরিসীম।

প্রশিক্ষণের সভাপতি ও স্থানীয় সরকারের উপপরিচালক উজ্জ্বল কুমার ষোষ বলেন, গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের আরো দক্ষ করে গড়ে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে গ্রাম আদালতের বিচার কার্যক্রম পরিচালনা, মামলার গ্রহণযোগ্যতা, গ্রাম আদালত আইন-২০০৬, সংশোধিত আইন-২০২৪ এবং গ্রাম আদালত বিধিমালা-২০১৬ সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়।

প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী কমিশনার (স্থানীয় সরকার) মো. সাব্বির আহমেদ রোবেল।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ মোট ২৬ জন প্রতিনিধি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️