চাঁপাইনবাবগঞ্জে শেষ হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলাপর্যায়ের জমজমাট আসর

চাঁপাইনবাবগঞ্জে শেষ হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলাপর্যায়ের জমজমাট আসর।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জেলাশহরের পুরাতন স্টেডিয়ামে জেলা শিক্ষা অফিস আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আবুল কালাম সাহিদ। 

ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি’র সহকারী শিক্ষক মোঃ মাইনুল ইসলাম ও কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ শাহানাজ পারভিনের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি’র প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (সদর) মো. আমিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (নাচোল) মোঃ দুলাল উদ্দিন খান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান, সহকারী পরিদর্শক মোঃ রাকিবুল ইসলাম, সহকারী পরিদর্শক মোঃ ফজলে রাব্বি, ডিটিসি মোঃ রাশেদুল আরমান, গবেষণা কর্মকর্তা মোঃ মেসবা উদ্দিন, সহকারী প্রোগ্রামার মোঃ মামুনুর রশিদ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

জেলা পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলা সদরসহ ৫ উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা(বালক ও বালিকা) ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, হকি, বাস্কেট বল, উচ্চলম্ফনসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️