সোনামসজিদ সীমান্ত দিয়ে আরসালন হোসেন ভারতে ফিরলেন

বাংলাদেশের রাজশাহী কারাগারে সাজাভোগ শেষে আরসালন হোসেন নামে এক ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয়েছে

সোনামসজিদ সীমান্ত দিয়ে আরসালন হোসেন ভারতে ফিরলেন

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের রাজশাহী কারাগারে সাজাভোগ শেষে আরসালন হোসেন নামে এক ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয়েছে। রোববার (১১ মে) সকালে সোনামসজিদ সীমান্ত দিয়ে তাকে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরসালন হোসেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ের ডাক্তার জাকির হোসাইন বস্তির মৃত হামিদ হোসাইনের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ ও কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ২৯ নভেম্বর আরসালন হোসেনকে প্রবেশ নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ। পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাভোগের পর দুই দেশের দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন শেষে আরসালন হোসেনকে ভারতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার তাকে দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️