চাঁপাইনবাবগঞ্জের ছত্রাজিতপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ছত্রাজিতপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার ও প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি এবং এর প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার পর এই স্বীকৃতি পেলেন ইউনিয়নবাসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ওয়াল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল। এছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বাল্যবিবাহকে শুধু একটি বেআইনি কাজ নয়, বরং কিশোর-কিশোরীদের জীবন, স্বাস্থ্য এবং শিক্ষার জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। এই অভিশাপ থেকে মুক্ত থাকতে হলে পরিবার,সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

ছত্রাজিতপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি বলেন, তাঁর ইউনিয়নে কোনোভাবেই বাল্যবিবাহ মেনে নেওয়া হবে না। যদি কোনো পরিবার বাল্যবিবাহ দেয়, তবে তাদের বিরুদ্ধে দুই বছরের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও ঘোষণা করেন, বাল্যবিবাহ প্রতিরোধে যারা সক্রিয়ভাবে কাজ করবে, ইউনিয়ন তাদের পুরস্কৃত করবে।

এই প্রকল্পের আওতায় ৩ হাজারের বেশি কিশোর-কিশোরী এবং তাদের পরিবারকে সরাসরি সচেতন করা হয়েছে। এছাড়াও গ্রাম্য আদালত, সামাজিক সংগঠন ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় বাল্যবিবাহ রোধে নিয়মিত তদারকি করা হচ্ছে।

ঘোষণার পর উপস্থিত সবাই ছত্রাজিতপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত রাখার এবং এই অর্জন ধরে রাখার অঙ্গীকার করেন। তাঁরা সম্মিলিতভাবে বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️