চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে গাঁজাগুলো উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ ৬৯ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

বুধবার রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ হতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার শেখ তোলা গ্রামের দেলবার আকন্দের ছেলে মোহাম্মদ নাসির ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকসি কোলা গ্রামের মোহাম্মদ জাকির মিয়ার ছেলে সজীব মিয়া।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক এনে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করে পুলিশদের কাছে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️