চাঁপাইনবাবগঞ্জে সাবেক এমপি ওদুদসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা

এক বিএনপির কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগ সাবেক এমপি আব্দুল ওদুদসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জে সাবেক এমপি ওদুদসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জে এক বিএনপির কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল ওদুদসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। ১৯ আগস্ট রাতে মামলাটি করা হলেও পুলিশের পক্ষ থেকে আজই আনুষ্ঠানিকভাবে জানানো হয় বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিরহামপুরের মৃত জোবদুলের ছেলে মোহা. বাবু মামলাটি করেন। মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ ছাড়াও ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। এঁদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের নেতা–কর্মী।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ৫ আগস্ট বিকেলে সদর উপজেলার সোনাপুরে আসামিরা ককটেল, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ভাতিজা আজম আলীর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর হত্যার উদ্দেশ্যে তাঁর শরীরে ককটেল ছুড়ে মারেন হামলাকারীরা। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, বাদীর এজাহার পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️