পরিবেশবান্ধব আধুনিক কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন 

পৌরসভার ৬নং ওয়ার্ডে চক্ষু হাসপাতাল এলাকায় পুরাতন কসাইখানার স্থানে পরিবেশবান্ধব আধুনিক কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন

পরিবেশবান্ধব আধুনিক কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে চক্ষু হাসপাতাল এলাকায় পুরাতন কসাইখানার স্থানে পরিবেশবান্ধব আধুনিক কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্যও প্রদান করেন।

পৌর মেয়র মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, টিএলসিসি সদস্য অধ্যক্ষ সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন উজ্জমান, পৌর কাউন্সিলর তহুরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ পরিষেবা বিভাগের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারাদেশে ১০টি পৌরসভায় একটি করে আধুনিক কসাইখানা নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় একটি। এর চুক্তিমূল্য ধরা হয়েছে ৮ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার ৪৮৫ টাকা। বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছরের মে হতে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। ঠিকাদারি প্রতিষ্ঠান ইলেক্ট্রো গ্লোব কচিপাতা এন্টারপ্রাইজ (জেভি)। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নাগরিক পরিবেশবান্ধব ও আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত কসাইখানায় পশু জবাই করার সুযোগ পাবে। এখানে জবাইয়ের কাজটি করা হবে শরিয়া মোতাবেক এবং অন্যান্য কাজ মেশিনেই সম্পন্ন করা হবে। এর বর্জ্য ভূগর্ভের নির্মিত চেম্বারে চলে যাবে এবং শোধন হবে। পরবর্তীতে গ্যাসও জৈব সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️