চাঁপাইনবাবগঞ্জে জামিন পেলেন বিএনপি নেতা রফিক

চেক ডিজঅনার মামলায় আদালতের নির্দেশে ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে জামিন পেলেন বিএনপি নেতা রফিক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চেক ডিজঅনার মামলায় আদালতের নির্দেশে ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আ. বা. মো. নাহিদুজ্জামান-এর আদালতে আইনজীবীর মাধ্যমে স্বশরীরে হাজির হয়ে জামিন লাভ করেন তিনি।

এর আগে আওয়ামী লীগের দোসর খ্যাত হাম্মাদ আলীর দায়ের করা চেক ডিজঅনার মামলায় গত ২১ অক্টোবর যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আ. বা. মো. নাহিদুজ্জামান জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে এক বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে তার দেওয়া চেকে উল্লেখিত ৪০ লাখ টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন।

আসামীপক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ বলেন, ২১ অক্টোবর আদালতের দেওয়া রায়ের আলোকে বুধবার দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব আদালতে উপস্থিত হয়ে ২০ লাখ টাকা জমা দেন। পরে আদালত রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে তাকে জামিন প্রদান করেন।

এদিকে জামিন লাভের পর জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের দোসর ও বহু টেন্ডারবাজির হোতা হাম্মাদ আলীর সাথে জমিজমা কেনাবেচা নিয়ে বায়নাস্বরূপ তাকে ৪টি চেক দেওয়া হয়। পরে তাকে সমুদয় অর্থ প্রদান করা হলেও বিভিন্ন তালবাহানা করে চেকগুলো ফেরত না দিয়ে তিনি উল্টো আদালতে হয়রানিমূলক মামলা করেন।

তিনি আরও বলেন, তার দেওয়া চেকগুলো ফেরতের জন্য ইতোপূর্বে আদালতে হাম্মাদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ওই মামলায় তিনি গ্রেফতারও হন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। রফিকুল ইসলাম দাবি করে বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর হাম্মাদ আলীকে দলেরই কতিপয় নেতা আশ্রয়-প্রশ্রয় দিয়ে তাকে ফাঁসানোর চক্রান্ত করে যাচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️