ইসলামিক ফাউন্ডেশন জিয়াউল হককে ৫০ হাজার টাকার বই উপহার

বেচি দই কিনি বই স্লোগানের রূপকার সাদা মনের মানুষ হিসেবে পরিচিত জিয়াউল হক শিক্ষার আলো ছড়িয়ে দিতে গড়ে তুলেছেন পাঠাগার

ইসলামিক ফাউন্ডেশন জিয়াউল হককে ৫০ হাজার টাকার বই উপহার

সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান মো. জিয়াউল হককে ৫০ হাজার টাকা মূল্যমানের ইসলামিক বই উপহার দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বইগুলো তুলে দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিাচলক মো. আশরাফুজ্জামান, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, জেলা কৃষি সম্প্রসারণ অদিধিপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপপরিাচলক মো. আশরাফুজ্জামান জানান, বোখারি শরিফের সকল খ-, মুসলিম শরিফের সকল খ-, তিরমিজি শরিফ, দৈনন্দিন জীবনে ইসলামসহ অন্যান্য বই রয়েছে।

এসময় জিয়াউল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে একুশে পদক তুলে দেয়ার পর আমাকে স্থায়ীভাবে ও বড় পরিসরে পাঠাগার নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী এবং দেশের মানুষের যে ভলোবাসা ও উপহার পেয়েছি, তাতে জীবিত অবস্থায় আমার পাঠাগার নির্মাণ না দেখে যেতে পারলেও আর কোনো আফসোস নাই। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব বই পেয়ে আরো সমৃদ্ধ হবে আমার পাঠাগার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, জিয়াউল হকের মতো মানুষ ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তিনি বলেন, তাঁর সামাজিক ও মানবিক কাজে তাঁর পাশে রয়েছে জেলা প্রশাসন। ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জিয়াউল হকের পাঠাগারে প্রত্যেক বছর বই উপহার প্রদানের প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

‘বেচি দই, কিনি বই’ স্লোগানের রূপকার সাদা মনের মানুষ হিসেবে পরিচিত জিয়াউল হক শিক্ষার আলো ছড়িয়ে দিতে গড়ে তুলেছেন পাঠাগার। যেখানে গ্রামের অসহায় দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা বই নিয়ে পড়াশোনা করছে। পাঠাগার তৈরির পাশাপাশি দই বিক্রির টাকা থেকেই ব্যাপকভাবে সমাজসেবায় জড়িয়ে পড়েন। ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে এলাকার খাবার পানি সংকট নিরসনে টিউবওয়েলও স্থাপন করে দেন তিনি। চরম দরিদ্রতাকে জয় করে পথচলা জিয়াউল হক সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউল হক পেয়েছেন একুশে পদক।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জিয়াউল হকের হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️