চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হাত ধোয়া দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হাত ধোয়া দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এলজিইডি) সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এই কর্মসূচির আয়োজন করে।

বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে জেলাশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন— পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক গোলাম ফারুক, পৌর কর্মচারী সংসদের সিনিয়র সহসভাপতি রবিউল আওয়াল, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান। এসময় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

হাত ধোয়ার নায়ক হোন— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, যেখানে-সেখানে এবং ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা ফেলবেন না। আপনাদের নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️