শিবগঞ্জ পৌরসভায় নিজ অর্থে ৪০০টি পরিবারের মাঝে সেমাই-চিনি বিতরণ

শিবগঞ্জ পৌরসভায় নিজ অর্থে ৪০০টি পরিবারের মাঝে সেমাই-চিনি বিতরণ

মোঃ মিজানুর রহমান শিবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা এলাকায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন শিবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. শাহিন আলী।

বৃহস্পতিবার (সকাল ১০টা) পৌরসভার ৩ নং ওয়ার্ডের চকদৌলতপুর গ্রামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ অর্থায়নে এ উদ্যোগ নেন তিনি।

বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। উপস্থিতরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।

বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই সহায়তা তাদের ঈদ উদযাপনকে সহজ ও আনন্দময় করে তুলবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️