প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২২/০২/২০২৬ ইং তাং রবিবার বাংলা দৈনিক, চাঁপাই টুডে (অনলাইন), অনলাইন ভয়েস টিভি সহ বেশ কয়েকটি পত্রিকায় 'বসতবাড়ীতে অনধিকার প্রবেশ শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন', শিরোনামে প্রচারিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে আমাকে জড়িয়ে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। প্রকৃতপক্ষে আমাকে বিদেশ পাঠানোর নামে প্রতিপক্ষ (১) মোসাঃ মর্জিনা খাতুন, (২) শহিদুল ইসলাম আমার নিকট হতে ১৬,৫০,০০০/- (ষোল লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে প্রতারণা করায়, আমি সদর মডেল থানায় মামলা দায়ের করি, মামলা নং: জি.আর- ৩৯/২৬। এই মামলা দায়ের করার কারণে প্রতিপক্ষ নিজেদের বাঁচাতে মানহানিকর মিথ্যা সংবাদ সম্মেলন করেন এবং প্রতারক চক্র আমার সুনাম বিনষ্ট করার হীন স্বার্থে আমার প্রতি ইর্শান্বিত হয়ে তাদের স্বার্থ চরিতার্থ করতে ব্যর্থ হয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদ পরিবেশনে সহায়তা করেছে। আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকরা জাতির বিবেক, তাই আমি প্রত্যাশা করি, ভবিষ্যতে সাংবাদিকরা এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন পরিহার করে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতির কল্যাণে অবদান রাখবেন।
মোঃ শরিফুল ইসলাম
পিতা- মৃত গোলাম কিবরিয়া গ্রাম- পোল্লাডাঙ্গা, ডাক- বটতলাহাট, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।




