আত্মহত্যা করা তরুণীকে মর্গের ভিতরে ধর্ষণ-অভিযুক্ত তরুণ গ্রেফতার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আত্মহত্যার পর রাখা ২০ বছর বয়সি তরুণীকে ধর্ষণের অভিযোগে আবু সাইদ (১৯) নামে এক ডোমের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আত্মহত্যা করা তরুণীকে মর্গের ভিতরে ধর্ষণ-অভিযুক্ত তরুণ গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আত্মহত্যার পর রাখা ২০ বছর বয়সি তরুণীকে ধর্ষণের অভিযোগে আবু সাইদ (১৯) নামে এক ডোমের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে হালুয়াঘাট থানার এসআই জামাল বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে ২০ অক্টোবর বেলা ১২টার দিকে হাসপাতালের লাশ কাটা ঘরে এই ধর্ষণের ঘটনা ঘটে।

ডোম আবু সাঈদ জেলার হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন ছেলে। সাঈদ হালুয়াঘাট থানার মরদেহ আনা নেওয়ার কাজ করতেন।

মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম। তিনি বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত আসামি আবু সাইদকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, ‘গত রোববার জেলার হালুয়াঘাট উপজেলায় আনুমানিক রাত ৯টার দিকে ২০ বছর বয়সি এক তরুণী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে রাতে হালুয়াঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে রাখে। পরদিন সকাল ১১টায় ডোম আবু সাইদ ও আরেকজন তরুণীর মরদেহ হাসপাতালের মর্গে নিয়ে আসে। আসার পর চাবি নিয়ে মর্গে মরদেহ রেখে চলে আবার চাবি দিয়ে চলে যায়।

তিনি বলেন, ‘পরে আধাঘণ্টা পর আবারও আবু সাইদ ও তার সঙ্গী এসে চাবি নিয়ে মর্গে ঢুকে ধর্ষণ করে সেখানে ঘুমিয়ে পড়েন। পরে মর্গের কর্তব্যরত ডোম এসে মর্গ অন্ধকার দেখতে পেরে লাইট জালায়। এ সময় আবু সাইদ ও তার সঙ্গীকে মর্গে ঘুমাতে দেখেন। মরদেহ দেখে কর্তব্যরত ডুমের সন্দেহ হলে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে ময়নাতদন্ত করে ধর্ষণের বিষয়টি জানায়।’ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️