শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভবনের ঠিকাদার মোবাশ্বির মিয়া।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের বাসিন্দা মানিক মিয়া (৫৫) এবং বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার খন্দকার আনোয়ার হোসেন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে একটি বহুতল ভবনের নির্মাণকাজ চালাচ্ছেন। নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতর সাটারিং খুলতে যান মানিক ও রফিকুল। ধারণা করা হচ্ছে, তারা বুঝতে পারেননি ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে আছে। নিচে নামার পরপরই ধাপে ধাপে তারা দুজনই অচেতন হয়ে পড়েন এবং পরে তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় মৃতদেহ দুটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, “দুই নির্মাণ শ্রমিক সেপটিক ট্যাংকের নিচে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️