চুয়াডাঙ্গায় পাখিভ্যান ও আলমসাধু মুখোমুখি সংঘর্ষে নিহত-১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর সড়কে ইঞ্জিনচালিত অবৈধযান আলমসাধু ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গায় পাখিভ্যান ও আলমসাধু মুখোমুখি সংঘর্ষে নিহত-১

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর সড়কে ইঞ্জিনচালিত অবৈধযান আলমসাধু ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলমসাধুচালক মাহফুজ রানা (২২) নিহত হয়েছেন।

আজ শনিবার (০৬ ডিসেম্বর) রাত ৭টার দিকে ভালাইপুর-রামনাগর সড়কের মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।নিহত মাহফুজ রানা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডের কালিয়াবকরি রুদ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার হযরত আলীর ছেলে।

উদ্ধারকারি ইমদাদুল হক বলেন, আমরা কাজ শেষে বাড়ি ফিরছিলাম। এ সময় ভালাইপুর-রামনাগর সড়কের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। আমি জেনেছি, পাখিভ্যানের লাইটের আলো আলমসাধুচালকের চোখে লাগার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। পাখিভ্যানচালক সামান্য আহত হলেও আমরা গুরুতর আহত অবস্থায় আলমসাধুচালক মাহফুজ রানাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিম উজ জামান বলেন, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় মাহফুজ রানাকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার শেষে মৃত ঘোষনা করা হয়। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️