‎চুনারুঘাটে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অভিযানে একুশ কেজি গাঁজা জব্দ করা হয়েছে

‎চুনারুঘাটে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অভিযানে একুশ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব–৯।

‎র‍্যাব–৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের (সিপিসি–৩) একটি দল সোমবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের হাফটার হাওর এলাকায় অভিযান চালায়। 

‎গ্রেপ্তার ব্যক্তির হলো-গাজীপুর ইউনিয়নের মৃত আবদুল খালেকের ছেলে জালাল মিয়া (৪০)। 

‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালের দিকে সাদ্দাম বাজার এলাকায় অবস্থান নেয় আভিযানিক দলটি। পরে খবর আসে, হাফটার হাওরের জালাল মিয়ার বাড়িতে মাদক ক্রয়-বিক্রির প্রস্তুতি চলছে। ওই বাড়িতে অভিযান চলাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জালাল পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

‎অভিযান শেষে তাঁর বাড়ি থেকে একুশ কেজি গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব।

‎গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা গাঁজা ও আটক ব্যক্তিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️