‎দুমকীতে আতঙ্ক-পাগলা কুকুরের কামড়ে আহত-৩০

পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। আহতদের অধিকাংশই বৃদ্ধ, নারী ও শিশু।

‎দুমকীতে আতঙ্ক-পাগলা কুকুরের কামড়ে আহত-৩০

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। আহতদের অধিকাংশই বৃদ্ধ, নারী ও শিশু। 

‎সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার রাজাখালী, থানাব্রীজ,পীরতলা বাজার,  জলিশা,আনন্দ বাজার, লুথার্ন হেলথ কেয়ার,  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও গ্রামীন ব্যাংক সড়ক এলাকায় অন্তত ৩০ জনের অধিক পথচারীকে কামড়িয়ে আহত করেছে একটি কুকুর।

আহতরা হলেন,আব্দুল্লাহ(১৯),তানিয়া(৩)উজ্জ্বল( ২৫),ইউসুফ(৩২),মাহিনুর বেগম(৩৮), মফিজুর রহমান(৭০),তানিয়া(২৮), জব্বার ঘরামী(৬০), রিমা(২০), মনোয়ারা বেগম (৫৫),ফরিদা বেগম(৫০),বশির(২০)ও আঃ লতিফ খান(৯৫)। বাকীরা পটুয়াখালী ও বরিশালে চিকিৎসা নিচ্ছেন।

‎আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুকুরটি দৌড়ে এসে লাফিয়ে লাফিয়ে শরীরের বিভিন্ন অংশে কামড়ে রক্তাক্ত করে। এতটাই হিংস্র সামনে যাকে পেয়েছে তাঁকেই কামড়িয়েছে।

‎স্থানীয় বাসিন্দা মাসুদ সরদার জানান, আমরা পবিপ্রবি আনসার  ও উপজেলা প্রানীসম্পদ কার্যালয়ের সহায়তায় কুকুরটিকে আটক করে মেরে ফেলতে সক্ষম হয়েছি।

‎দুমকী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে স্থানীয়দের সহায়তায় কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। গৃহপালিত কুকুরগুলোকে যথাসময়ে ভ্যাকসিন দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

‎দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসা কর্মকর্তা জি এম এনামুল হক জানান, এ পর্যন্ত ১৭ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। সরকারি পর্যায়ে ভ্যাকসিনের সরবরাহ নাই। বিভিন্ন কোম্পানি থেকে রোগীর স্বজনরা ভ্যাকসিন সংগ্রহ করছেন। আমরা আহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।

‎দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা ফরিদা সুলতানা জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রানীসম্পদ কার্যালয় ও আনসার সদস্যদের মাধ্যমে কুকুরটি সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️