দুমকিতে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন 

প্রবীণদের অবদান স্মরণে পটুয়াখালীর দুমকি উপজেলায় ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুমকিতে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন 
ছবি-চাঁপাই প্রেস

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ প্রবীণদের অবদান স্মরণে পটুয়াখালীর দুমকি উপজেলায় ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযত্নে তোমায় রাখবো আগলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক আল-আমিন, ইসলামি আন্দোলন দুমকি উপজেলার প্রধান উপদেষ্টা মাহাবুর রহমান, পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহমাদ কবির হাওলাদার, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন, দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম (সহিদ সরদার) প্রমুখ।

‎উপজেলার শতাধিক প্রবীণদের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা প্রবীণদের জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও অবদান তুলে ধরে তাদের সম্মানজনক জীবনযাপনের গুরুত্বের ওপর গুরুত্ব আরোপ করেন।

‎আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️