ঐতিহ্যবাহী দুমকি প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর ঐতিহ্যবাহী দুমকি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় দুমকি প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আরাফাত হোসেন, উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েল ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দুমকি প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




