পবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা

জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের সংগ্রামী নেত্রী ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

পবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের সংগ্রামী নেত্রী ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

‎সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মেলন কক্ষে এ শোকসভার আয়োজন করা হয়।

‎পবিপ্রবি ইউট্যাব, জিয়া পরিষদ, ছাত্রদল এবং জাতীয়তাবাদী কর্মচারীবৃন্দের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

‎প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক।

‎স্বৈরশাসন ও দমন-পীড়নের মুখেও তিনি আপসহীন থেকে জনগণের অধিকার ও ভোটাধিকার রক্ষায় নিরলস সংগ্রাম চালিয়ে গেছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাহসিকতা ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

‎তিনি আরও বলেন, “এই দেশ ও জাতির প্রতি তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধান অতিথি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম স্মরণ করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করার আহ্বান জানান। 

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, পবিপ্রবি জিয়া পরিষদের সভাপতি আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ড. হাচিব মো. তুষার । বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

‎শোকসভায় সভাপতিত্ব করেন পবিপ্রবি ইউট্যাবের সভাপতি মামুন অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. এবিএম সাইফুল ইসলাম। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুছ।

‎শোকসভায় আরও উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মাদ আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মো. খোকন হোসেন, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক, প্রফেসর মো. জহুরুল হক, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, পরিচালক (শরীরচর্চা) ড. মো. আমিনুল ইসলাম টিটো, মো. রিয়াজ কাঞ্চন শহীদসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️