ধানের শীষ হচ্ছে জনগণের বিশ্বাস ও আস্থার প্রতীক - আনিসুর রহমান আনিস

আনিসুর রহমান আনিস বলেন,ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও রাজাকারেরা জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অপপ্রচার ও ষড়যন্ত্র করছে।এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

ধানের শীষ হচ্ছে জনগণের বিশ্বাস ও আস্থার প্রতীক - আনিসুর রহমান আনিস

মোঃ সজিব সরদার পটুয়াখালী প্রতিনিধিঃ শহীদ জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগরীর উদ্যোগে শুক্রবার ২৬ সেপ্টেম্বর রাত ৮ টায় যাএাবাড়ী ও মীরহাজারীবাগ এলাকায় ধানের শীষের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগর নেতা মো: কবির হোসেনের সভাপতিত্বে ও তারেক রহমান মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এসকে টিভির চেয়ারম্যান  সৈয়দ মুহাম্মদ সাইদ,কেন্দ্রীয় কমিটির  সহ-সভাপতি লায়ন হাওলাদার এম এম মহিউদ্দীন,মাহফুজুর রহমান সবুজ, ঢাকা মহানগর নেতা এডভোকেট মো: দেলোয়ার হোসেন, এডভোকেট সাইদুর রহমান,ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন, মাসুদ রানা নান্নু,মো: জহিরুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন,ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও রাজাকারেরা জাতীয়  নির্বাচন নিয়ে ব্যাপক অপপ্রচার ও ষড়যন্ত্র করছে।এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তিনি বলেন,ধানের শীষ হচ্ছে জনগণের বিশ্বাস ও আস্হার প্রতীক। শহীদ জিয়াউর রহমানের রক্তে গড়া বিএনপিকে আরো গতিশীল ও শক্তিশালী করতে হবে। শহীদ জিয়ার দলের মধ্যে কোন গ্রুপিং ও ভেদাভেদ থাকবে না। তিনি দল মত নির্বিশেষে সকলকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে এসকে টিভির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ সাইদ বলেন,বিএনপি এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এ দলে কোন গ্রুপিং থাকা চলবে না।ধানের শীষের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

মাহফুজুর রহমান সবুজ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন ক্যারেসমেটিক লিডার বা সম্মোহনী সম্পন্ন নেতা।জাতি তাঁর অবদান চীরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এর আগে আনিসুর রহমান আনিস ও সৈয়দ মুহাম্মদ সাইদের নেতৃত্বে যাএাবাড়ী ও মীরহাজারীবাগ এলাকায় দুইটি বিশাল মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️